Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 17:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্কুল পড়ুয়া শিশুদের হাতের লজেন্স হয়ে উঠছে মারণ। কারণ, তাতেই মেশানো থাকছে ভয়ঙ্কর মাদক।

দুষ্টচক্রের পরিকল্পনায় সেই মাদক পৌঁছে যাচ্ছে শিশুদের হাতে হাতে। আর না জেনেই সেই মাদক খেয়ে অসুস্থ হযে পড়ছে শিশুরা।

এই ঘটনা নিয়েই ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলা জুড়ে ‍‌‘‌ক্যান্ডি আতঙ্ক’‌ তৈরি হয়েছে। এই ক্যান্ডির পোষাকি নাম ‘‌স্ট্রবেরি কুইক’‌।

বুধবার বারাসত এলাকায় ‘‌স্ট্রবেরি কুইক’ এর প্রথম হদিশ পায় পুলিস। কী করে এই নেশার বস্তু এই জেলায় এল?‌ পাশাপাশি কারা স্কুলের পড়ুয়াদের হাতে দিচ্ছে এই ক্যান্ডি ?‌ তা নিয়ে তদন্ত এখনও ধাঁধায় রয়েছে পুলিশ।

ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় এই নিয়ে একটি ম্যাসেজ ঘিরে জেলা জুড়ে স্কুল পড়ুয়া অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কি আছে এই মেসেজে ? সেখানে বলা হয়েছে,‌ ‘‌উত্তর ২৪ পরগনা জেলার অনেক স্কুলে বাচ্চাদের হাতে ক্যান্ডির আড়ালে নেশার বস্তু চলে আসছে। নানা রঙের দেখতে এই ক্যান্ডি গুলি বাচ্চাদের কাছে লোভনীয় বলে অতি সহজে পৌঁছে দিতে পারছে অপরাধীরা। স্কুলে এসে বাচ্চাদের হাতে তুলে দেওয়া এই ক্যান্ডি খেয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’‌

পাশাপাশি ওই মেসেজে সাবধান বাণীও লেখা আছে। অভিভাবকদের বলা হয়েছে তাদের বাচ্চাদের কোন অপরিচিত কোন কিছু দিলে যেন না নেওয়া হয়।

সূত্র : আজকাল

(দীপ্ত/ ০৪ অক্টোবর ২০১৭)