Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 18:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিযোগবার্তা, খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা আট সপ্তাহের মজুরির দাবিতে উৎপাদন বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে মিলের ভেতর বিক্ষোভ মিছিল শুরু করে।

ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি সোহরাব হোসেন জানান, শ্রমিকরা ক্ষুধার যন্ত্রণায় উৎপাদন বন্ধ করে দিয়েছে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিবেন না। চলতি সপ্তাহসহ মোট আট সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে মিলের ভেতর বিক্ষোভ করছে শ্রমিকরা।

ক্রিসেন্ট জুট মিলের উপ-মহাব্যবস্থাপক আহমেদ হোসেন বলেন, শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। প্রতি সপ্তাহে দেড় কোটি টাকা মজুরি দেওয়া হয়। দুই মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ এক কোটি টাকার বেশি বকেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মিলে উৎপাদিত পণ্য রয়েছে প্রায় ৪০ কোটি টাকার। তবে বেশ কয়েকদিনের ছুটির ফাঁদে পড়ে বেতন বকেয়া হয়েছে।

এদিকে শ্রমিকরা দেশের বৃহত্তম পাটকল খুলনার ক্রিসেন্ট জুটমিলের উৎপাদন বন্ধ করে দেওয়ায় মিল এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। মিল এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

(জেএম/এএইচএন/ ০৫ অক্টোবর ২০১৭)