Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিযোগবার্তা, ঢাকা: ঢাকাসহ সারাদেশে গাড়িতে ব্যবহার করা হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যাদের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে তাদেরকে নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো ধ্বংস করবো।

আজ রোববার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২২ আগস্ট রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ২৩ আগস্ট এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ কয়েকটি নির্দেশনা দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও যুগ্ম কমিশনারের (ট্রাফিক) পক্ষে পৃথক প্রতিবেদন দাখিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রোববার হাইড্রোলিক হর্ন সংক্রান্ত পুলিশ কমিশনারের প্রতিবেদন জমা দেয়ার পর হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ।

(এমআইআর/ ০৮ অক্টোবর ২০১৭)