Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 00:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টসের (আইটিসি) পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২.৯৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায়, রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।

(এসএএম/ ১১ অক্টোবর ২০১৭)