Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেদন করবে।
১৯৬৯ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ গঠন করেন।

(এমআইআর/ ১২ অক্টোবর ২০১৭)