Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 11:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের পরিবর্তে এখন বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করবে জিম্বাবুয়ে। আগামী বছর মার্চে ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আজ জানানো হয়েছে।

অকল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় আফ্রিকান দেশটিকে আয়োজক হওয়ার স্বীকৃতি দেয়া হয়।

প্রাথমিকভাবে ইভেন্টটি বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ বিশ্ব র‌্যাংকিং অনুসারে ইতোমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় তা এখন অন্যত্র সরিয়ে নেয় আইসিসি।

আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং স্কটল্যান্ডও বাছাইপর্ব আয়োজন করতে চেয়েছিল। তবে গত আগস্টে আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর জিম্বাবুয়ে সফরকালে সেখানে আয়োজনের প্রতিশ্রুতি দেন।

বাছাইপর্বে দুই গ্রুপের শীর্ষ দুটিসহ মোট ১০টি দল নিয়ে ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের জন্য সুখবর হচ্ছে বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার ক্রিস গেইল, সুনিল নারাইন খেলতে পারে তাদের মাটিতে। কেননা, ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের এখন বাছাইপর্ব খেলতে হচ্ছে।

(এমআইআর/ ১৪ অক্টোবর ২০১৭)