Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অভ্যন্তরীণ ৫টি রুটে টিকেটের মূল্য কমিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। রুটগুলো হল- চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট।

গত বৃহস্পতিবার থেকে নতুন ভাড়ায় নভোএয়ার-এ ভ্রমণ করতে পারছেন যাত্রীরা ।

জানা গেছে, চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৫০০ টাকা (একমুখী), কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯০০ টাকা (একমুখী), যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৭০০ টাকা (একমুখী), সৈয়দপুর রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৭০০ টাকা (একমুখী) এবং সিলেট রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৭০০ টাকা (একমুখী) নির্ধারণ করেছে নভোএয়ার।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোর ৩টি, সৈয়দপুর ৩টি, কক্সবাজার ২টি, সিলেট ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারি মাসে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে।

(এসএএম/ ১৫ অক্টোবর ২০১৭)