
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরে প্রত্যেকটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে দেশের অন্যতম বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স । বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে তিনটি ফ্লাইট পরিচালনা করছে এ সংস্থাটি। যাত্রীদেরকে অধিক সেবা প্রদান করার লক্ষ্যে এ রুটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬ টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করছে ইউএস বাংলা।
ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা ৪৫ মিনিট ও দুপুর ২টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০মিনিট, দুপুর ২টা ১৫মিনিট ও বিকাল ৩টা ৩০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
নূন্যতম আকর্ষণীয় ভাড়া ঢাকা-কক্সবাজার ওয়ানওয়ে ৩ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ৭ হাজার ৯৯৮ টাকা। ভাড়ায় সব প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। আগামী নভেম্বর মাসের মধ্যে আরো দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী বছরের শুরুতে আরো দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে।
অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমুন্ডু ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটস্থ যেকোনো ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ অফিসে যোগাযোগ করুন অথবা ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।
(এসএএম/ ১৫ অক্টোবর ২০১৭)