Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 06:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ‘নরসিংদী জেলা ফুটবল লীগ-২০১৭’র সদর উপজেলার শেখেরচরের শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। নরসিংদী জেলা ক্রিড়া সংস্থা ও নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত স্থানীয় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লীগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। ১৪ অক্টোবর শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেখ রাসেল ক্রিড়া চক্র স্থানীয় তরোয়া স্পোটিং ক্লাবের মধ্যে ১-১ গোলে অমিমাংসিত থাকলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।

(এসএইচআর/ এসএএম/ ১৫ অক্টোবর ২০১৭)