Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশী প্রকাশক ও ব্র্যান্ডগুলোর জন্য ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম লোকাল অ্যাড নেটওয়ার্ক কোম্পানি উইজার্ডস যাত্রা শুরু করলো।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৭ সম্মেলনে উইজার্ডসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গতকাল উদ্বোধন হলেও ১ বছর ধরে বেটা ভার্সনে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। অনলাইন ভিত্তিক সব বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া প্ল্যানিং এবং বিক্রয় স্কিম নিয়ে সব ধরনের সমস্যার সমাধান মিলবে উইজার্ডসে।

উইজার্ডস অ্যাড নেটওয়ার্কের সাহায্যে সব দেশী ব্র্যান্ড, ই-কমার্স সাইট ও বহুজাতিক কোম্পানি তাদের অনলাইনভিত্তিক বিজ্ঞাপন কার্যক্রম চালাতে পারবে, যা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিচিতি ও মার্কেট শেয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্য ও সেবার বিক্রয় বৃদ্ধিতেও সাহায্য করবে।

প্রতিষ্ঠানটি জানায়, উইজার্ডসের মাধ্যমে দেশী প্রকাশক, অনলাইন নিউজ পোর্টাল ও ওয়েবসাইটগুলো সহজেই অ্যাড বিক্রয়ের পাশাপাশি ক্রস সেলসের সুবিধা পাচ্ছে, যা তাদের রাজস্ব আয় বাড়ানোয় সহায়ক ভূমিকা রাখছে।

(এম আর / ১৫ অক্টোবর, ২০১৭)