Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 00:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিগত  সেপ্টেম্বর মাসে  ২৮ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে ভারত। পণ্য রফতানির এ হার আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৬৭ শতাংশ বেশি।

রাসায়নিক, পেট্রোলিয়াম ও ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি বৃদ্ধি হওয়ার এ রফতানি বেড়েছে।

চলতি বছরের মার্চের পর এটাই ভারতের সর্বোচ্চ রফতানি প্রবৃদ্ধি। সেবার রফতানি প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ২৭ শতাংশ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি,  রফতানির সঙ্গে সঙ্গে আমদানিও বেড়েছে দেশটির। সেপ্টেম্বরে ভারত আমদানি করেছে ৩৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য; যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ০৯ শতাংশ বেশি।

সূত্র: বিজনেস টুডে।