Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 03:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: উত্তরবঙ্গে দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্তের পর কোনো কোনো এলাকায় আমনের লক্ষ্য অর্জন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তবে এরই মধ্যে আগাম জাতের আমন ধান কাটা শুরু হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম ধান পাওয়ায় তাদের নানাভাবেই উপকার হচ্ছে। বন্যার পর হাতে নগদ অর্থ না থাকায় রবিশস্য আবাদ অনিশ্চিত হয়ে পড়েছিল।

বন্যার পর থেকেই চলছে গোখাদ্যের তীব্র সংকট। এখন ধান পেয়ে তাদের এ সংকট কেটে গেছে। যারা আগাম ধান রোপণ করেননি, তারাও নতুন ধান বা কাঁচা খড় কিনে সংকট মোকাবেলা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল সূত্রে জানা গেছে, চলতি বছর রংপুর জেলায় ১০ হাজার ৩৮ হেক্টর, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯৩৭, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬৪৫, লালমনিরহাট জেলায় ৯ হাজার ৪৮১ ও নীলফামারী জেলায় ২০ হাজার ২০ হেক্টর জমিতে আগাম ধান রোপণ করা হয়েছে। যেখানে গত বছর আবাদ হয়েছিল ৩৬ হাজার ১৩৩ হেক্টর জমিতে।

উত্তরবঙ্গে আগাম জাতের মধ্যে ব্রি ৩৩, ৩৯, ৫৬, ৫৭, ৬২ ও বিনা-৭ আর হাইব্রিড জাতের মধ্যে এসিআই ১-২, হিরা ২-৫, ইস্পাহানী, তেজ, ধানী, গোল্ড, টিয়া, ময়না, আলোড়ন, জাগরণ, সাথী, রাজকুমার, দুর্বার, সম্পদ, তিন পাতা সুপার, পাইওনিয়ার ও স্থানীয় জাত চায়না বেশ জনপ্রিয়।

(এম আর / ১৬ অক্টোবর, ২০১৭)