
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সৌদি আরবে বাংলাদেশি এক ব্যাক্তিকে হত্যার অভিযোগে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদের নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। আদালতের নির্দেশে সৌদি আরবের পুলিস গত বৃহস্পতিবার অভিযুক্ত কুমার ভাস্কর এবং লিয়াকত খানের শিরশ্ছেদ করে।
সৌদি আরবের সাংবাদমাধ্যম সূত্রের থেকে জানা যায়, সৌদির রাজধানী রিয়াদের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করত নাম কুমার ভাস্কর, লিয়াকত খান এবং বাংলাদেশি নাগরিক বাবুল জব্বার।
অভিযুক্ত দুই ভারতীয় প্রতিষ্ঠানের টাকা চুরি করতে গিয়ে দেখে ফেলে বাবুল জব্বার। চুরিতে বাঁধা দেওয়ায় সময় নাম কুমার ভাস্কর এবং লিয়াকত খান জব্বারকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে।
চুরি টাকা নিয়ে অভিযুক্ত দুজন পালিয়ে যায়। তদন্তে নেমে সৌদি পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। সৌদি আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। আন্তর্জাতিক এক মানবাধিকার সংস্থার দাবি, চলতি বছর প্রায় শতাধিক ব্যক্তিকে শিরশ্ছেদ করেছে সৌদি আরব প্রশাসন। সংস্থার আরও দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে সৌদি আরব।
‘ভয়ঙ্কর’ এই শিরশ্ছেদের দণ্ড উঠিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে বিশ্বের নানা দেশের মানবাধিকার সংস্থা অনুরোধ জানিয়েছে সৌদি আরব প্রশাসনের কাছে।
(এম আর / ১৬ অক্টোবর, ২০১৭)