Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 17:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাম্প্রতিক সময়ে দেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম।

এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৬ অক্টোবর ২০১৭)