Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ বুধবার (১৮ অক্টোবর) দীর্ঘ তিন মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বিকেল ৫ টা ২০মিনিটের সময় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে খালেদা জিয়া লন্ডন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে (ইকে-৫৮৬) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ বিকাল ৫ টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছবেন। দেশে ফেরার সময় লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বিদায় জানান। ঢাকায় ফেরার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে থাকবেন।

জানা গেছে, দেশে ফিরেই মামলা মোকাবেলার বিষয়ে দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে আগামীকাল সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইবেন খালেদা জিয়া।

গেলো ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। পরে ১২ অক্টোবর দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বিএনপি নেতারা জরুরি বৈঠকে বসে দলের মহাসচিবের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফেরার পরামর্শ দেন। দু’টি মামলায় ১৯ অক্টোবর তার আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে।

(এমআইআর/ ১৮ অক্টোবর ২০১৭)