Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: লন্ডন থেকে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকেল ৫:১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দলের বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাগম হয় আগে থেকেই। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীর এমইএস থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরীসহ দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, পুলিশ তাদের বিমানবন্দর পর্যন্ত পুলিশ যেতে বাধা দিয়েছে।

(এমআইআর/ ১৮ অক্টোবর ২০১৭)