Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 15:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিন্মচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দর থেকে ৮৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৮২০ কি/মি দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৭৪০ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে।
নিন্মচাপ কেন্দ্রের ৪৪ কি.মি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কি.মি. যা দমকা হাওয়া আকারে ৫০ কি.মি বৃদ্ধি পেতে পারে। নিন্মচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এসময় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

(এমআইআর/ ১৯ অক্টোবর ২০১৭)