Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শর্ত ভঙ্গ করায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিল পুনঃগ্রহণ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লিমিটেডের পুনঃগ্রহণের (টেক ব্যাক) কারণ হিসেবে বলা হয়, মিলটি ক্রেতার কাছে হস্তান্তরের পর দীর্ঘসময় পার হলেও ক্রেতা মিলটি চালু করেননি। ফলে সরকারের মিল বিক্রয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যহত হয়েছে।

মিলটি হস্তান্তর গ্রহণ করার কারণ হিসেবে জানা যায়, মিলটির কাছে সরকারের অর্থ পাওনা রয়েছে এবং দীর্ঘসময় অতিবাহিত হলেও মিলের ক্রেতা পাওনা পরিশাধে ব্যর্থ হয়েছে। মিলের কাছে সরকারের পাওনা অর্থ পরিশোধের জন্য গত ২০০০ সালের ১৪ মার্চ এবং সর্বশেষ চলতি বছরের ২২মে অগ্রিম নোটিশ প্রদান করা সত্ত্বেও মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারি পাওনা পরিশোধ করেনি।

আরও জানা যায়, মিলের ক্রেতা মিলের চূড়ান্ত বিক্রয় দলিল রেজিস্ট্রি না হওয়ার আগেই সরকারের অনুমোদন ছাড়াই সোনালী ব্যাংকে মিলটি বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছে। আর দীর্ঘদিন যাবত মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছিল কর্তৃপক্ষ। ফলে হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়। এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং বিক্রয়চুক্তির শর্ত লংঘিত হয়েছে।

কন্ট্রাক্ট অ্যাক্ট ১৮৭২ (৯) এর ৩৯ নং ধারা অনুযায়ী ২২ ডিসেম্বর ১৯৯৪ সালে সম্পাদিত বিক্রয়চুক্তি বাতিল করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিলটি ব্যবস্থাপনা এ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি)নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

(এএইচএন/ ২১ অক্টোবর, ২০১৭)