Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 19:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।
২০১৬ সালের ৪ জানুয়ারি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য ২১ টেলিভিশনে প্রচার করায় এ মামলা দায়ের করা হয়।

গেলো ৬ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক ঢাকার সিএমএম আদালতে আবদুস সালাম, তারেক রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

(এমআইআর/ ২৩ অক্টোবর ২০১৭)