
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মোঃ জুবায়ের ওয়াফা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি) হিসাবে গত ২২ অক্টোবর ২০১৭ তারিখে যোগদান করেন।
ইতিপূর্বে তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত ছিলেন।
রিস্ক ম্যানেজমেন্ট ও মার্কেটিং-এ অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার হিসাবে তিনি বাংলাদেশ শিল্প ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, মাশরেক ব্যাংক, দোহা ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব দুবাই এ দায়িত্ব পালন করেন।
ওয়াফা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন । তাঁর দেশ ও বিদেশে সুদীর্ঘ কর্মজীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৫ অক্টোবর ২০১৭)