Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 07:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জোহার, আব্দুল্লাহ, পারভেজ, সেলিম ও রহিম।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে কদমতলী আরএক্স টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে ওই পাঁচ মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আরএক্স টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সাপ্লাইয়ের কাজ করেছিল। তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(এএইচএন / ২৫ অক্টোবর ২০১৭)