Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 22:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলায় দেশটির একটি আদালত বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করে। পানামা পেপার্সে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। খবর এএফপি’র।

শরিফের আইনজীবী জহির খান এএফপিকে বলেন,‘দুর্নীতির অভিযোগে দায়ের করা দু’টি মামলায় আদালত সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে।’

শরিফ তার স্ত্রী কলসুমের সঙ্গে বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসা চলছে।

(এমআইআর/ ২৬ অক্টোবর ২০১৭)