Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 01:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ৪ নভেম্বর থেকে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। টিকিট বিক্রি শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে এবারের আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচসহ শুরুর দিকের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়।

এদিকে টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করলেও এখনও জানানো হয়নি টিকিটের মূল্য। তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হল- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রিন গ্যালারি ও সাধারণ গ্যালারি।

(এমআইআর/ ২৬ অক্টোবর ২০১৭)