Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানি ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য আজ বৃহস্পতিবার ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর চিত্র তুলে ধরা হলো:

 

এএমসিএল প্রাণ

এএমসিএল প্রাণ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭১.৭২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

ইউনিক হোটেল এন্ড রিসোর্ট

ইউনিক হোটেল এন্ড রিসোর্ট ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৮.৮২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.১৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.০৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৯৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,কাঁচপুর,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি কিছু স্পেশাল রেজুলেশন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য একই দিনে একই স্থানে সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড

গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৮২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৮৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইসলামপুর, ধামরাই অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২.২৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯৬.১৬ টাকা (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ইসলামপুর, ধামরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩.৫৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর বেলা আড়াইটায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,শ্রীপুর,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফার কেমিক্যাল

ফার কেমিক্যাল ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর বেলা ১২টায় কুমিল্লায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেড

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৭৮ টাকা ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হল গুলশান ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

 

একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যাল ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৪৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৫৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

বেঙ্গল উইন্ডসোর ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ২৮ পয়সা।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। তবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

এমজেএলের ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মবিল যমুনা বাংলাদেশ (এমজেএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

 

(এএইচএন / ২৬ অক্টোবর ২০১৭)