Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 00:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী  ২৩ মার্চ শুরু হচ্ছে ১২তম মোটর শো, বাইক শো, কমার্শিয়াল অটোমোটিভ শো এবং অটো পার্টস শো-২০১৭। ‘সেমস্ গ্লোবাল’ এর আয়োজনে এ আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হবে আগামী ২৫ মার্চ।

জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আংশগ্রহণ করছে। যেখানে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটর বাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার।

বাংলাদেশে দ্রুত প্রসারমান অটোমোটিভ ও অটো-কম্পোনেন্ট খাতকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ডনিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে। প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে যা বাংলাদেশে অটোমোটিভ, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

উল্লেখ,  সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটি বিশ্বের ৮টি দেশে সেমস্ ইউএসএ, সেমস্ চায়না, সেমস্ ইন্ডিয়া, সেমস্ বাংলাদেশ, সেমস্ শ্রীলংকা, সেমস্ গ্লোবাল এশিয়া প্যাসিফিক সিঙ্গাপুর, সেমস্ ইন্দোনেশিয়া এবং সেমস্ ব্রাজিল নামে নিজস্ব অফিস পরিচালনা করছে; পাশাপাশি আরো ১০টি দেশে এ্যাসোসিয়েট শাখার মাধ্যমে বছরে ৪০টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

(আরআর/১৩ই মার্চ ২০১৭)