Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর ক্রমেই কমছে। আজ সোমবার বাজারে তেল বিক্রি হয়েছে ৪৮ ডলারের উপরে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। রয়টার্সের খবরে এ তথ্য জানা যায়।

খবরে জানানো হয়, পরিশোধিত তেলের দর গত কার্যদিবসের চেয়ে ৩৯ সেন্ট বা .৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৫০.৯৮ ডলারে বিক্রি হয়। যা গত ৩০ নভেম্বর থেকে সবচেয়ে কম। এর আগের কার্যদিবসও দর ১.৬ শতাংশ কমে ৫১.৩৭ ডলারে বিক্রি হয়।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট শ্রেণির তেলের দর এদিন ৪৫ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৪৮.০৪ ডলারে লেনদেন হয়। এটিও গত নভেম্বর থেকে সর্বনিম্ন দর।

এ নিয়ে অপেক্ষাকৃত উন্নত মানের ব্রেন্ট ক্রুড শ্রেণির তেলের দর টানা ৫ দিন কমেছে। আর ওয়েস্ট টেক্সাস শ্রেণির তেলের দর কমেছে টানা ৬ দিন। ২০১৬ সালের জুনের পর যা এই বাজারে সবচেয়ে খারাপ চিত্র।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে মাত্রা অতিরিক্ত তেলের মজুদ বাড়াকে এর পেছনে অন্যতম কারণ বলে দাবি করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেক তেলের দর বাড়ানোর কৌশল নিলেও তা কার্যকর হচ্ছে না। বিপরীতে কমছে।

 

(ইউএম/এসএএম/ ১৩ মার্চ ২০১৭)