
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড ৩০জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শনিবার ২৮ অক্টোবর অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৬ টাকা , শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯.০৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১১ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
(এসএএম/ ২৮ অক্টোবর ২০১৭)