Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশে প্রথমবারের মত পালিত হওয়া জাতীয় পাট দিবস ও পাঁচ দিনব্যাপী পাটপণ্যের মেলা আজ সোমবার (১৩ মার্চ) শেষ হলো। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান নগদ বিক্রি ও অগ্রিম চাহিদা মিলিয়ে মোট ৭ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার টাকার চাহিদা পেয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ৯ মার্চ থেকে শুরু হওয়া এ মেলায় মোট চাহিদার পরিমান ৭ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার টাকা।যার মধ্যে ৩ কোটি ৬৪ লক্ষ ৫৫ হাজার ২শ` টাকার বহুমুখী পাটপণ্যে নগদ বিক্রি ও ৪ কোটি ১২ লক্ষ টাকার পাটপণ্যের অর্ডার পাওয়া গেছে।

জুট ডাইভাসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মোট ৬১টি পাট পণ্যের স্টল দেয়া হয়। পাটপণ্যের প্রতি মানুষের বিশেষ আগ্রহের কারণে বহুমুখী পাটপণ্যের মেলা তিন দিনব্যাপী হওয়ার কথা থাকলেও দুইদিন সময় বাড়ানো হয়।

‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগানে গত ৬ মার্চ সারাদেশে প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে গত ৪ মার্চ (শনিবার) রাজধানীর হাতিরঝিলে নৌ-র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া ৫ মার্চ রোববার জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি দেশ বরেণ্য শিল্পীদের ক্যানভাসে চিত্রাঙ্কন, ৬ মার্চ (সোমবার) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে ১ মার্চ থেকে ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে।

 

(ইউএম/ ১৩ মার্চ ২০১৭)