Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে২২ নভেম্বর।

(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৭)