Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩১ অক্টোবর। ১৯৭২ সালের এই দিনে মেজর (অব.) এম এ জলিলকে আহ্বায়ক ও আ স ম আব্দুর ররকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় জাসদের।

পরবর্তীতে ১৯৭৩ সালে সম্মেলনের মধ্য দিয়ে মেজর এম এ জলিল (অব.) সভাপতি এবং আ স ম আব্দুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

৬০-এর দশকে তৎকালীন ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ছাত্রলীগের যে নেতা-সংগঠক-কর্মীরা স্বাধীনতার নিউক্লিয়াসের নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে আপসহীন ভূমিকা পালন করেছেন সেই বিপ্লবী ধারার যুব নেতৃত্বই মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করে জাসদ গঠন করে। ক্ষমতার অংশীদারিত্ব ত্যাগ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজতন্ত্রের লক্ষ্যে ব্যাপক গণআন্দোলন শুরু করায় জাসদ ব্যাপক গণসমর্থন লাভ করে। দেশের ছাত্র-তরুণ-যুব সমাজ জাসদের প্রতি আকৃষ্ট হয়। ১৯৭৩ সালে জাসদ ১ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।

(এমআইআর/ ৩১ অক্টোবর ২০১৭)