Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 13:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে তার দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমা।

তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।

ব্যস্ততার কারণে তাসকিনের অনেক সতীর্থ বিয়েতে উপস্থিত হতে পারেননি। তবে মাশরাফি বিন মর্তুজা বিয়েতে উপস্থিত ছিলেন।

২০১৪ সালে বাংলাদেশ ত্রিকেটে ২২ বছর বয়সী তাসকিনের অভিষেক হয়। অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫টি টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি- টুয়েন্টি।

(এমআইআর/ ০১ নভেম্বর ২০১৭)