Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 13:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পুঁজিবাজার লিজেন্ড হিসেবে বিশ্বে পরিচিত বার্নার্ড বারুশ এর শেয়ার ব্যবসায়ের ১০ নিয়ম যা তিনি মেনে চলতেন:

১. আপনি যদি ফুল টাইম জব হিসেবে সময় দিতে না পারেন তাহলে শেয়ার ব্যবসা আপনার জন্য নয়।

০২. নাপিত,বিউটিশিয়ান,ওয়েটার থেকে শুরু করে যেই হোক না কেন যদি কেউ আপনার কাছে শেয়ারব্যবসায়ের কোনো গোপন তথ্য বা পরামর্শ প্রদান করতে চায় তাহলে তাদের থেকে সাবধান থাকুন।

০৩. কোম্পানির শেয়ার কেনার আগে কোম্পানির নাড়ি-ভুড়ি পর্যন্ত যাচাই করুন। কোম্পানি ম্যানেজমেন্টে কারা আছে,কাদের সঙ্গে প্রতিযোগিতা করে, কোম্পানির আয় এবং সামনে কেমন গ্রোথ হতে পারে ইত্যাদি বিবেচনা করুন।

০৪. আপনি সর্বনিম্ন দামে শেয়ার কিনবেন বা সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি করবেন এমন চিন্তা মাথায় আনবেন না।এটা সম্ভব নয়।

০৫. আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেবেন বিষয়টা এমন নয়। আপনারও লস হতে পারে। যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে যতদ্রুত সম্ভব লসকে রিকভার করে ফেলুন।

০৬. বিভিন্ন আইটেমের বেশি কোম্পানির শেয়ার কিনবেন না। আপনি যতগুলো কোম্পানি গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে পারবেন সেগুলোতে বিনিয়োগ করুন।

০৭. আপনার বিনিয়োগগুলো পুন:মূল্যায়ন করুন। যেহেতু ওয়েদার চেঞ্জিংয়ের একটা প্রভাব রয়েছে তাই মেয়াদি ভিত্তিতে বিনিয়োগকে রদবদল করতে পারেন।

০৮. কখন শেয়ার বিক্রি করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে সেজন্য আপনার ট্যাক্স পজিশন নিয়ে পড়াশুনা করুন।

০৯. আপনার হাতে সবসময় ভালো পরিমান নগদ টাকা রেখে দিন। কখনোই ফান্ডের সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করবেন না।

১০. অল্প অল্প জানেন একারণে সবখানেই ইনভেষ্ট করবেন না; যে বিষয়ে আপনি খুবই পারদর্শী সেগুলো নিয়েই থাকুন।

(এম আর / ১ নভেম্বর, ২০১৭)