Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 16:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৬৮ শতাংশ তৈরি পোশাক কারখানায় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কাস সেফটি।

বুধবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস মরিয়ার্টি।

জেমস মরিয়ার্টি জানান, ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত অ্যালায়েন্সভুক্ত কারখানাগুলোর ৬৮ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ৬০টি কারখানা তাদের সংশোধনী কর্ম পরিকল্পনার অধিকাংশ কাজ সম্পন্ন করেছে। অন্যদিকে, এ যাবত ১২৮টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের এ জোটটি।

জেমস মরিয়ার্টি বলেন, সংস্কার হওয়া কারখানার মধ্যে রয়েছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ’বেশি অগ্রাধিকার’ মেরামত কাজ। যেমন কলামের স্ট্রাকচারাল রেট্রোফিটিং এবং ফায়ারডোর স্থাপন।

২০১৮ সালের জুলাইয়ের মধ্যে সকল অ্যালায়েন্স কারখানায় ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ’বেশি অগ্রাধিকার’ সংস্কার কাজ সম্পন্ন করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যালায়েন্স এ পর্যন্ত ৯৪৭টি কারখানার ১ দশমিক ৩ মিলিয়ন শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া আনুমানিক ১ লাখ শ্রমিক প্রাথমিক অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণে পুনরায় প্রশিক্ষিত হয়েছে।

(এসএএম/ ০৮ ফেব্রুয়ারি ২০১৭)