Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 15:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তৃতীয় মেয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়েছে।

নাজমুল হাসান ২০১২ সালে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। সেবার সরকারের মনোনয়নে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। অবশ্য পরের বছরই তিনি সভাপতি নির্বাচিত হন। তিনিই বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি।

তা ছাড়া বিসিবির এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জনের মধ্যে ২০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর তিনজনকে নির্বাচনী বৈতরণি পেরিয়ে আসতে হয়েছে। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হয়েছেন।

পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়েছেন ঢাকা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।

(এমআইআর/ ০২ নভেম্বর ২০১৭)