Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 19:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ভবিষ্যত সমৃদ্ধি নিশ্চিত করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী নেয়ার পরিকল্পনা গ্রহন করেছে কানাডা।

দেশটির অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন বুধবার এ ঘোষণা দেন।

অভিবাসন মন্ত্রী বলেন, আগামী বছর ৩ লাখ ১০ হাজার, ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার ও ২০২০ সালে ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে। আহমদ হুসেন নিজেও একজন অভিবাসী।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই পরিকল্পনার ফলে অভিবাসন এক ঐতিহাসিক মাত্রায় পৌঁছাবে এবং এতে কানাডার সমৃদ্ধির নিশ্চয়তা পাবে।

শরণার্থীর পাশাপাশি ইকোনমিক ও ফ্যামিলি ক্যাটাগরিতে অভিবাসী আগমন সাম্প্রতিক বছরগুলোর শূন্য দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে প্রতিবছর শূন্য দশমিক ৯ শতাংশ দাঁড়াবে।

তিনি বলেন, বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস পাওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্য এবং শ্রমশক্তির চাহিদা মেটাতে বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজারের বেশী জনশক্তি প্রয়োজন।

(এম আর / ২ নভেম্বর, ২০১৭)