Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মালিকানায় পরিবর্তন আসার পর বিগত নয় মাসে ইসলামী ব্যাংকের আয় কমলেও বছর শেষে চিত্র বদলে যাবে বলে আশা করছেন বেসরকারি খাতের এ ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন।”

ঢাকায় ওয়াকফ্ বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালা আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা আগের বছরের একই সময়ের ‍তুলনায় কমতে দেখা যায়।

আগের ছয় মাসেও মুনাফা কমেছিল ব্যাংকটির। তার ঠিক আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে ব্যবস্থাপনায় পরিবর্তন আসে।

আরাস্তু খান বলেন, “যথাযথভাবে প্রভিশন দেওয়ায় ইসলামী ব্যাংকের মুনাফা সাময়িক কম দেখালেও এটা ব্যাংকের জন্য ভালো।”

আইনের মধ্যে থেকে ‘প্রভিশন কম দেখিয়ে’ মুনাফা বাড়িয়ে দেখাতে পারতেন জানিয়ে তিনি বলেন, তবে তারা তা করেননি।

“আমাদের ফিন্যান্সিয়াল স্টেইটমেন্টে কোনো উইন্ডোড্রেসিং নেই,” বলেন আরাস্তু খান।

(এসএএম/ ০৪ নভেম্বর ২০১৭)