Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 00:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: মিয়ানমারে রাখাইনে অস্থিরতার পর টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য অঘোষিতভাবে বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। সহিংসতার আগে ব্যাংক ড্রাফটের মাধ্যমে মিয়ানমারে মংডুতে অর্ডার দেয়া কোটি কোটি টাকার মালামাল আটকে গেছে। এতে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত অনেক ব্যবসায়ী। আবার কেউ কেউ মিয়ানমারের সাথে ব্যবসা গুটিয়ে নেয়ার কথাও ভাবছেন। এ অবস্থায় মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন না হওয়া পর্যন্ত এই ব্যবসার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ দেখছেন না অর্থনীতিবিদরা।

গত ২৪ আগস্ট রাখাইনে সন্ত্রাসী হামলা জের ধরে মিয়ানমার সেনাবাহিনী জালিয়ে দেয় রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম। সাথে সাথে বন্ধ হয়ে যায় দুদেশের টেকনাফ-মন্ডু সীমান্ত বাণিজ্য। মিয়ানমারে এমন অস্থিরতা হঠাৎ করে বিপাকে পড়েন চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়ীরা।

জেএস ট্রেডার্সের মালিক সহিংসতার আগে ব্যাংকের মাধ্যমে ড্রাফট পাঠিয়ে মিয়ানমারে অর্ডার দেন কম্বল. জুতো, ছাতা,চকলেট, সাবান ও প্রসাধনীসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল। সহিংসতার পর তার পুরো চালান আটকে যায়।

ব্যবসায়ীরা জানান, ড্রাফট দেওয়ার পর আমাদের মাল রেডি হয়েছে। মাল আসবে এর দুই-এক দিনের মধ্যে সহিংসতা শুরু হয়ে যায়। একই অবস্থা ইসমাঈল এন্টারপ্রাইজের মালিকের। অর্ডার দেওয়ার পর আটকে যায় তার কোটি টাকার বেশি মালামাল।

(জেআর/এএইচএন/ ০৫ নভেম্বর, ২০১৭)