Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 22:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিকুল ইসলাম নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আল শামাল সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সফিকুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ী আমিশাপাড়া বারিনগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। সফিক কাতারের একটি কোম্পানিতে ৮ বছর কর্মরত ছিলেন।

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব জানান, আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে এবং কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

(এএইচএন/ ০৫ নভেম্বর, ২০১৭)