Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 18:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একেকজন মানুষের রাত্রিকালীন খাদ্যগ্রহণ ও ঘুমানোর সময়সূচী একেকরকম হয়। তবে কোন নিয়মটি আমাদের শরীরের জন্য যুঁতসই তা ভাবনার বিষয়। খাওয়ার পর অনেকেই হাঁটেন বা বই পড়েন অথবা শুনেন গান। কিন্তু এই তালিকায় এমনো অনেকে আছেন যারা খাবার গ্রহণ করেই সোজা হয়ে বিছানায় শুয়ে পড়েন।

শেষোক্ত কাজটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর বলে মনে করেন ডায়েটিশিয়ান লেজলি ব্যাক। ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ নামের দৈনিকে লেজলি জানান, রাতে খেয়ে ওঠার পর আর কিছু করুন না করুন সাথে সাথে ঘুমানো যাবে না। খেয়ে উঠেই ঘুমিয়ে পড়লে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্সের ফলে গ্যাস, অম্বল বা বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয়।

তবে খাওয়ার চার পাঁচ ঘণ্টা পর শুতে গেলেও সমস্যা আছে। এতে রক্তচাপের সমস্যা হয় এবং হার্টের রোগ দেখা দিতে পারে। তবে খাওয়ার অনেক পরেই যদি ঘুমাতে হয় তবে তবে বিভিন্ন ফল কিংবা অন্য সহজপাচ্য খাবার খেয়ে নিতে হবে। এতে হজমেরও সুবিধা হবে।

তাই খাওয়ার পর দেড় দু ঘণ্টা বিরতি দিয়ে ঘুমানোই আমাদের শরীরের জন্য মঙ্গলজনক। সময়টা যেন এর বেশি বা কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এমনটাই মতামত বিশেষজ্ঞ লেজলি ব্যাকের।

(এএইচএন/ ০৫ নভেম্বর, ২০১৭)