Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 23:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা্, ঢাকা: পুঁজিবাজার থেকে সংগ্রহকৃত মূলধনের অব্যহৃত টাকায় নতুন বিল্ডিং নির্মান ও যন্ত্রপাতি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (০৬ নভেম্বর ২০১৭) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানিটির ৯০তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর ২০১৭ সময় পর্যন্ত কোম্পানিটির ১১ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৩৭৫ টাকা অব্যবহৃত ফান্ড রয়েছে। এর মধ্যে বিল্ডিং নির্মান বাবদ ২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৫২৪ টাকা, ইটিপি বাবদ ১ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা, যন্ত্রপাতি ক্রয় বাবদ ৬ কোটি ১৯ লাখ ১০ হাজার ৮০৭ টাকা আর আইপিও খরচ বাবদ ৯১ লাখ ৪৯৪ টাকা রয়েছে।

বর্তমানে কোম্পানিটি অব্যবহৃত এই অর্থ দিয়ে নতুন বিল্ডিং নির্মান ও যন্ত্রপাতি ক্রয় করবে। এর মধ্যে ওয়াশিং প্লান্টের জন্য ৩০ হাজার স্কয়ার ফিটের বিল্ডিং নির্মান করা হবে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকায়, আর মেশিনারিজ এবং ইন্সটলিউশন করা হবে ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৫৩ টাকায়। এসব কাজে কোম্পানিটির মোট ব্যয় হবে ১১ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৫৩ টাকা।

বাদ বাকি ১২ লাখ ৫০ হাজার ৬৭৮ টাকা কোম্পানিটি এর নিজস্ব সূত্র থেকে ব্যয় করবে।

তবে সবকিছুই করা হবে বিএসইসি ও বিনিয়োগকারীদের সম্মতি সাপেক্ষে।

এছাড়া ইটিপি করা হবে কোম্পানির নিজস্ব সূত্র থেকে। আর আইপিওর খরচের টাকাও কোম্পানির নিজস্ব সূত্র থেকে খরচ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

(এসএএম/ ০৬ নভেম্বর ২০১৭)