Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 19:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, সিলেট: সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় পাথর চাপার ঘটনায় ৬ জন নিহত এর মধ্যে ৪ জন শিশু রয়েছে এবং নিখোঁজ হয়েছে ৩ শিশু। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাট হারিছ চৌধুরী একাডমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জাকির আহমেদ (১৩), কানাইঘাট উপজেলার কোনা কানধলা গ্রামের আবদুল মছব্বিরের ছেলে মাদরাসাছাত্র মারুফ আহমেদ (১৩), একই গ্রামের আলমাস উদ্দিনের ছেলে মাদরাসাছাত্র নাহিদ আহমদ (১২) তার জমজ ভাই শাকিল আহমেদ, আয়না মিয়ার ছেলে মাদরাসাছাত্র আবদুল কাদির (১৩)।

কানাইঘাট উপজেলা নিবাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান।

তিনি বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে। আহত এক শিশুকে উদ্ধারের পর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাহিদ ও সাকিলের বাবা আলমাছ উদ্দিন বলেন, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা যোগাড়ের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর কুঁড়াতে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে।

(এমআইআর/ ০৭ নভেম্বর ২০১৭)