Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 17:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে শুকতারা (২০) ও হুসনে আরা (২০) নামে দুই রোহিঙ্গা তরুণী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল সন্ধ্যায় তারা বাস যোগে ঢাকা যাওয়ার জন্য পৈরতলা বাস ষ্ট্যান্ডে অপেক্ষা করছিল। সেখান থেকেই তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

আটক শুকতারা নিপা মিয়ানমারের আরাকান জেলার মন্ডু থানার শ্রাও গ্রামের মৃত মো. হারুন মিয়ার মেয়ে এবং হোসনে আরা একই থানার চারকি পাং গ্রামের মো.হাসেম মিয়ার মেয়ে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পৈরতলা বাসস্ট্যান্ডের সামনে থেকে শুকতারা ও হুসনে আরাকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঢাকায় যাচ্ছিল পাসপোর্ট করার জন্য। এখন তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

(এম আর / ০৭ নভেম্বর, ২০১৭)