Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে এক্সিম ব্যাংকের ১১৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

আজ কাজী নজরুল ইসলাম এভিনিউতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া আনুষ্ঠানিকভাবে নতুন এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী ইহসানুল হক।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মো. ফিরাজ হাসান, মো. মুক্তার হাসাইন, মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহ সম্মত ব্যাংকিং বাংলাদেশসহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় তিনি ব্যবসায়ীদের এক্সিম ব্যাংকের কল্যাণমুখী সেবায় অংশীদার হওয়ার আহ্বান জানান ।

(এম আর / ০৮ নভেম্বর, ২০১৭)