Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকার্স (বিএবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাস ভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচাল এবং পরিচালকগণ বিএবি’র পক্ষ থেকে অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক।

বিএবি’র চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী অসহায় দুর্গত মানুষের সহায়তায় বিএবি’র মাধ্যমে বেসরকারি ব্যাংকারদের এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান।

(এমআইআর/ ০৯ নভেম্বর ২০১৭)