Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 04:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: একদিনে বিটকয়েন তার মূল্যের ৫ শতাংশের বেশি হারিয়ে প্রতিটি ৬ হাজার ৮শ ডলারে বিক্রি হচ্ছে। এর আগে গত বুধবার বিটকয়েন সর্বোচ্চ রেকর্ড মূল্য ৭ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করে। খবর রয়টার্স।

শুক্রবার (১০ নভেম্বর) লুক্সেমবার্গ ভিত্তিক বিটকয়েন বিনিময় প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ডলারেরও বেশি কমে এর মূল্য যা দাড়ায় ৬ হাজার ৮শ ডলার। যদিও তার ২০ মিনিটের মধ্যে প্রতি বিটকয়েনের দাম বেড়ে হয় ৬ হাজার ৮শ ৭০ ডলার।

গত বুধবার এই ক্রিপটোকারেন্সিকে ভাগ করার জন্য একটি সফটওয়ার ইনস্টলের পরিকল্পনা বাতিল করার পর বিটকয়েনের মূল্য রেকর্ড ৭ হাজার ৮শ ৮৮ ডলারে পৌঁছে।

চলতি সপ্তাহে বিটকয়েন এখন পর্যন্ত ৭ শতাংশ মূল্য হারালো। তারপরও বিটকয়েনের বর্তমান মূল্য এ বছরের প্রথমদিকের মূল্য অপেক্ষা ৬০০ শতাংশ বেশি।
উল্লেখ্য, বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।

 

(এএইচএন/ ১০ নভেম্বর ২০১৭)