Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শীতকালীন সময়কে সাধারণত বিয়ের মৌসুম হিসেবেই ধরা হয়। যদিও সারা বছরই বিয়ে হয়, তবে এ সময়টা একটু বেশিই হয়। সাধারণত পরিবেশ ঠাণ্ডা থাকে বলে এ সময়টাকে অনেকে বিয়ের উপযুক্ত সময় মনে করে থাকে। কারণ সাজগোজেও সুবিধা হয়। নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা কম থাকে। যাই হোক, যে মেয়েরা এ মৌসুমেই বিয়ের কথা ভাবছেন তাদের জন্য রইল কিছু দরকারি টিপস।

পানি ও ফল
বিয়ের আগে প্রথমেই নিজের চেহারা লাবণ্য ধরে রাখার জন্য প্রচুর পানিও ফল খেতে হবে। ত্বক সতেজ এবং সুন্দর রাখতে হলে আদ্রতা রক্ষা করতে হয়। পানির প্রয়োজনীয়তা নিশ্চয় আর নতুন করে বলতে হবে না। তাই বিয়ের আগে শরীর এবং ত্বকের সুস্থতায় প্রতিদিন যত বেশি সম্ভব পানি পান করুন ও ফল খান।

ত্বক
বিয়ের আগে নিজের ত্বককে আরো একবার ঝালিয়ে নিন। করে তুলুন উজ্জ্বল, প্রাণবন্ত।

এক চা চামচ কমলা লেবুর শুকনো খোসার গুড়া, এক চা চামচ মেথি গুড়া ও কমলা লেবুর রস দিয়ে মেখে নিয়ে মুখে, গলায় লাগান, ২০ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

চন্দন, মালাই, দুধের সর ও সামান্য হলুদ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর তা ধুয়ে ফেলুন।

পেডিকিওর-মেনিকিওর
ত্বকের পাশাপাশি হাত-পায়ের যত্নও নিতে হবে। সেক্ষেত্রে পেডিকিওর-মেনিকিওর করতে পারেন।

একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণও লেবুর রস মিশিয়ে তাতে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর তোয়ালে দিয়ে হাত ও পা মুছে নিন।
নখে ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। সতর্কতার সঙ্গে নখের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করে স্ক্র্যাব ঘষে মৃত কোষ তুলে ফেলুন । এরপর মুলতানি মাটি মধু এবং গোলাপ জলের পেস্ট তৈরি করে হাত পায়ে মেখে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। হাত-পা মুছে মশ্চারাইজিং লোশন লাগিয়ে নিন।

দাঁত
দাঁতকে কখনই অবহেলা করা যাবে না। সৌন্দর্যের তালিকায় দাঁত অপরিহার্য একটি অঙ্গ। তাই এর যত্ন নেয়া আবশ্যক। বিয়ের আগে দাঁতের যত্ন নেয়া অপরিহার্য হয়ে ওঠে।

দাঁত ঝকঝকে সাদা করতে সপ্তাহে একবার পেস্টের সঙ্গে সামান্য বেকিং পাউডার ব্যবহার করুন। টুথপেস্টের সঙ্গে লবণ ব্যবহার করুন দাঁতের দাগ হালকা হবে । আর দাঁত ও মাড়িতে কোনো সমস্যা থাকলে আগেই ডাক্তারের পরামর্শ নিন।

চুল
চুল তার কবে কার…চুল নিয়ে কবিতা রয়েছে। তাহলে বুঝুন চুল আপনার শরীরের কত বড় দরকারি অঙ্গ। একতা মেয়ের সৌন্দর্য প্রকাশ পায় তার চুলের বাহারে। তাই বিয়ের আগে চুলের যত্ন নেয়া আবশ্যক ।

নিয়মিত তেল ম্যাসাজ করতে হবে। সপ্তাহে একদিন মেহেদি, ডিম এবং টক দই দিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। তেলের সঙ্গে জবাফুল এবং আমলকি দিয়ে ১০ মিনিট জ্বালান। তেল ঠাণ্ডা হলে ছেকে রেখে দিন। এই তেল ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে। আর এই কয়েক দিনেই চুল হবে কোমল, মসৃণ।

কোমল ঠোঁট
ঠোঁটের যত্নে আপনাকে খুবই সংবেদনশীল হতে হবে। কারণ শরীর খুবই সেনসিটিভ একটা অংশ। আপনার একটু অসতর্কতার কারণে ঠিক বিয়ের আগেই নষ্ট হয়ে যেতে পারে আপনার পছন্দের ঠোঁটটি।

ঠোঁটের কালো ভাব দূর করতে কাঁচা দুধ তুলায় নিয়ে প্রতিদিন কয়েকবার আলতো করে ঘষে কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট মসৃণ করতে দুধের সর ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন, চমৎকার ফল পাবেন।

তো, দেরি কেন? তৈরি হয়ে যান আপনার সবথেকে সুখের মূহুর্তের জন্যে।

সূত্র ও ছবি: সংগৃহিত

 

(এএইচএন/ ১১ নভেম্বর ২০১৭)