Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গত ৮ নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাং জয়া মেডিক্যাল সেন্টারে পুত্রসন্তানের জন্ম দেন শ্রাবণ্য। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন শ্রাবণ্য নিজেই।

 

পুত্রের নাম রেখেছেন সারহান আবিয়ান খান শুদ্ধ।

মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, “খুবই অদ্ভূত ফিলিংস। কারণ ওকে যখন আমার মুখের সামনে নিয়ে আসা হলো, তখন ও কাঁদছিল। আমি চুমু খাওয়ার সাথে সাথে ওর কান্না বন্ধ হয়ে যায় এবং অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিল, তখন আমার চোখ বেয়ে পানি পড়তে থাকে।”

২০১৪ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির খানের সঙ্গে দাম্পত্যজীবনের সূচনা হয় শ্রাবণ্য’র। কর্মসূত্রে পাঁচবছর ধরে সাব্বির মালয়েশিয়ায় থাকলেও শ্রাবণ্য দেশেই ছিলেন। চিকিৎসক হিসেবে নিজের পেশাগত জীবনের বাইরে জড়িয়ে ছিলেন মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে। চলতি বছর ২৭ অগাস্ট দেশ ছাড়েন তিনি।

সন্তান ধারণের খবর এতদিন গোপনই রেখেছিলেন শ্রাবণ্য। যাওয়ার আগে তিনি বলেছিলেন, “মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনার জন্য এক বছরের জন্য ফেলোশিপ পেয়েছি। সে কারণেই দেশ ছেড়ে আসা। আগামী একবছর তাই ছোটপর্দায় আমার কর্মবিরতি। এ সুযোগে এফসিপিএস পার্ট টু-র প্রস্তুতিও শেষ করতে পারব বলে আশা করছি।”

শ্রাবণ্য জানান, পড়াশোনা শেষ হলেই সন্তান নিয়ে দেশে ফিরবেন তিনি।

 

(এএইচএন/ ১১ নভেম্বর ২০১৭)