Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 04:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সুইডেনের কাছে হেরে গেছে ইতালি। ঘরের মাঠে প্রথম লেগে সুইডেনের জয় ১-০ গোলের ব্যবধানে। এই হারের ফলে ১৯৫৮ সালের পর আবারো বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালির মাঠে এখন কেবল ড্র করতে পারলেই রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হবে সুইডেনের।

সুইডেনের মাঠ ফ্রেন্ডস অ্যারেনায় এদিন শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ইতালি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই।

বিরতি থেকে ফিরে আক্রমণে আরো ধারালো হয়ে উঠে ইতালি। একের পর আক্রমণে সুইডেনকে কোণঠাসা করে রাখে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬১ মিনিটে প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় সুইডেন। তোইভোনেনের হেড থেকে বল পান জোহানসন। তার জোরালো শট ইতালিয়ান ডিফেন্ডার বুনুচ্চির পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

গোল খেয়ে আরো মরিয়া হয়ে চেষ্টা করে ইতালি। কিন্তু শেষ পর্যন্ত সুইডেনের জমাট ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

এখন মঙ্গলবার সান সিরোতে বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ইতালির সামনে। সেদিন ঘরের মাঠে ন্যুনতম দুই গোলের ব্যবধানে জিততে হবে ইতালিকে।

 

(এএইচএন/ ১১ নভেম্বর ২০১৭)