Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 01:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ‘ফাইনাল ৪০-এ জায়গা পেয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

বিশ্বের ১২০ জন প্রতিযোগীর মধ্য থেকে এ ৪০ জনকে নির্বাচন করা হয়।
রোববার জেসিয়া নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন।’

আগামী ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।

আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি ডিজাইন করছে বেইজিং রাইজ।
উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস।
নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

(এমআইআর/ ১২ নভেম্বর ২০১৭)