Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশ্বের শীর্ষস্থানীয় অর্থ ও বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইনান্স’ সিটি ব্যাংককে তৃতীয় বারের মতো ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ইন্টারনেট ব্যাংক ২০১৭’ পুরস্কারে ভূষিত করেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বের নেতৃস্থানীয় ব্যাংক সমূহের উপস্থিতিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি ব্যাংকের ভাইস চেয়ারপার্সন তাবাসসুম কায়সার ব্যাংকের পক্ষে এ পুরস্কারটি গ্রহণ করেন।

ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘সিটিটাচ’-এরমাধ্যমে ব্যাংকিং সেবা সহজতর ও আধুনিক করার স্বীকৃতি হিসেবে সিটিব্যাংক এ সম্মাননা অর্জন করেছে ।

বিশ্বের ৩০০টির মতো ব্যাংককে পুরস্কারের জন্য বিবেচনা করেছে গ্লোবাল ফাইন্যান্স। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কনসালটেন্সি প্রতিষ্ঠান ইনফোসিসের সহায়তায় প্রতিবছর ম্যাগাজিনটির সম্পাদকবৃন্দ সেরা ব্যাংকগুলো নির্বাচন করেন।

(এম আর / ১২ নভেম্বর, ২০১৭)